দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার

2026-07-27T13:18:22+00:00
2026-07-27T13:44:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭০ নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ০৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ০৩৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭২ টাকা।


অন্যদিকে দেশের বাজারে বর্তমানে রুপার দাম, ২২ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

সময়ের আলো/আআ
  বিষয়:   বাজার  স্বর্ণ  সময়ের আলো  অর্থনীতি 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: