ঢামেক হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।সোমবার (২৭

2026-07-27T13:32:20+00:00
2026-07-27T13:32:20+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
ঢামেক হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। 

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিল। পথচারীরা দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান। তাদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।


তিনি আরও জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   হাসপাতাল  ভবঘুরে  নারী  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: