পটুয়াখালীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকা দেওয়ার কথা বলে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইদুল খান (৩২) নামে যুবকের বিরুদ্ধে।এ ঘটনায়

2026-07-27T15:40:31+00:00
2026-07-27T15:41:39+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:৪১ পিএম
কলাপাড়া থানা, পটুয়াখালী। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকা দেওয়ার কথা বলে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইদুল খান (৩২) নামে যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২৬ জুলাই) মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। 

এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 


পুলিশ ও ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনি এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সন্ধ্যায় তিনি ওই শিশুকে ২০ টাকা দেওয়ার কথা বলে তার শ্বশুরঘর ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। পরে তাকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেন। শিশুটি টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চান। তখন শিশুটি ধর্ষণচেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তিনি স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   পটুয়াখালী  শিক্ষার্থী  শিশু  ধর্ষণ  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: