দিনাজপুরের পার্বতীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের ৫ হাজার ৫৭৬ পিস বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে পার্বতীপুর পৌর শহরের কুরিয়ার সার্ভিস করতোয়া অফিসে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় ৩ জনকে আটকের পাশাপাশি উত্তেজক সিরাপ জব্দ করে পুলিশ। পরে সোমবার (২৭ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আটক করতোয়া কুরিয়ারের ম্যানেজার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাসান আলীর ছেলে লাভলু হোসেন মানিক ও দুই ডিলার একই উপজেলার দারাড়পাড় জাহানাবাদের মৃত আজিজার রহমানের ছেলে হাসান আলী এবং উত্তর শালন্দার সরদারপাড়ার ফজলু সরকারের ছেলে ওমর ফারুক সরকার (৪৩)।
দিনাজপুরে গোয়েন্দা শাখার এসআই আরিফুল ইসলাম জানান, তাদের কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালায়। এসময় কুরিয়ার সার্ভিসের অফিসে অবৈধ এসব যৌন উত্তেজক সিরাপ উদ্ধার হয় ।
সময়ের আলো/আতা