নাটোরে ৪০০ পাখি শিকার ও হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে প্রায় ৪০০ পাখি শিকার ও হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বন বিভাগ।

2026-07-27T18:58:33+00:00
2026-07-27T18:58:33+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাটোরে ৪০০ পাখি শিকার ও হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে প্রায় ৪০০ পাখি শিকার ও হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই দুপুরে হাটবিলা গ্রামের হাটবিলা বিলে স্থানীয় বাসিন্দা বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২) ফাঁস জালসহ বিভিন্ন ক্ষতিকর ফাঁদ ব্যবহার করে শালিক পাখি শিকার করেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মূলত মাংস খাওয়ার উদ্দেশ্যে ফাঁদ পেতে এসব শালিক পাখি শিকার করা হয়েছিল। প্রথমে ঘটনাটি গোপন রাখা হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাখি শিকারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।


এজাহারে ফরেস্ট রেঞ্জার জাহিদুল ইসলাম উল্লেখ করেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযুক্ত ব্যক্তিদের এই নিষ্ঠুর কর্মকাণ্ডের ফলে বন্যপ্রাণী ও পরিবেশের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোর  পাখি শিকার  হত্যা  থানা  বন বিভাগ  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: