নতুন কুঁড়ি স্পোর্টস : ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

নিজস্ব প্রতিবেদক

খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল।সোমবার

2026-07-27T19:05:05+00:00
2026-07-27T19:05:05+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
নতুন কুঁড়ি স্পোর্টস : ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম 
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দল বেশকটি আক্রমণ শাণায়। তৃতীয় মিনিটে বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করে ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পর সিলেটের প্রতি আক্রমণ ঠেকায় ময়মনসিংহ। 

ষষ্ঠ মিনিটে লিডের কাছে চলে গিয়েছিল সিলেট। তবে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান ময়মনসিংহের গোলরক্ষক। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে দূরপাল্লার শট নেন আরাফাত রাফি। সেই শট সামান্যর জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। এক মিনিট পর ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।


এদিকে, বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেওয়া জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়।

দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান বাড়ান কিসকো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে রংপুর। এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারে পা ছুয়ে বল পান তন্বী। সেখান থেকে সহজেই বল জালে জড়ান রংপুরের ফুটবলার। ৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। বড় জয় দিয়ে বালিকা বিভাগের শিরোপা জেতে রংপুর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নতুন কুঁড়ি স্পোর্টস  ফুটবল  বালক  চ্যাম্পিয়ন  সিলেট  বালিকা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: