গোপালগঞ্জে প্রায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া

2026-07-27T21:28:42+00:00
2026-07-27T21:29:34+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে প্রায় ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৯:২৯ পিএম
মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজিব মিয়া থানাপাড়া এলাকার বাসিন্দা।


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।’

র‌্যাবের ওই কর্মকর্তা আরও  জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও  মোবাইল ফোনসহ গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিব মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   গোপালগঞ্জ  ইয়াবা  মাদক  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: