আগস্টে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

খেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় প্রতিযোগিতা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার

2026-07-28T04:52:39+00:00
2026-07-28T04:52:39+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা
আগস্টে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫২ এএম 
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগৃহীত ছবি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় প্রতিযোগিতা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নতুন কুঁড়ি স্পোর্টসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী  খালেদা জিয়ার গড়া ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক আন্দোলনের আদলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারায় ক্রীড়াক্ষেত্রে এই নতুন ধারার সূচনা হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের খেলোয়াড়দের পেশাদারিত্বের আওতায় আনতে ইতিমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আগামীতে এই পরিধি বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তা শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও দ্বিতীয় আসরে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া তৃণমূলের পরিধি আরও বিস্তৃত করে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করা হবে।


জাতীয় পর্যায়ে পুরস্কৃত ৩১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকে সেরা প্রতিভাদের বাছাই করে তাদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব সরকারি খরচে বহন করা হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ তৈরি করা হবে, যার মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি এবং আরও ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   আগস্ট  ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল  টুর্নামেন্ট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: