প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম
রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী সংস্করণকে সর্বকালের সেরা নির্বাচিত করা হয়েছে। ছবি : সংগৃহীতক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী সংস্করণকে সর্বকালের সেরা নির্বাচিত করা হয়েছে। লিওনেল মেসিসহ ফুটবল ইতিহাসের একঝাঁক কিংবদন্তিকে পেছনে ফেলে ‘বেস্ট অব অল টাইম’ বা ‘বিওএটি’ পুরস্কার জিতেছে পর্তুগিজ মহাতারকার এই সংস্করণ।
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে আয়োজিত জনসাধারণের ভোটে বিজয়ী নির্ধারণ করে উয়েফা ও ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। প্রতিটি ভোট দিতে খরচ হয়েছে এক ইউরো।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী সংস্করণ। তৃতীয় স্থান পেয়েছে রোনালদোর ২০১৭ সালের সংস্করণ।
এই পুরস্কারের জন্য এমন ১০ জন কিংবদন্তিকে বেছে নেওয়া হয়েছিল, যারা অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন। তালিকায় পাঁচবারের বিজয়ী রোনালদো ও আটবারের বিজয়ী মেসি ছাড়াও ছিলেন মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেদো দি স্তেফানো ও কার্ল-হাইঞ্জ রুমেনিগে।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সেবার মেসি ও স্পেনের ফার্নান্দো তোরেসকে পেছনে ফেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও এই পুরস্কার জেতেন পর্তুগিজ তারকা।
‘বিওএটি’ ভোটে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল।
সময়ের আলো/এমকে