ধারাবাহিকে নিয়মিত হচ্ছেন মাহি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বর্তমান প্রজন্মের ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। একক নাটকে তার আধিপত্য থাকলেও, ধারাবাহিকে তাকে খুব একটা দেখা যায় না। ক্যারিয়ারের

2026-07-28T05:32:42+00:00
2026-07-28T05:32:42+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
ধারাবাহিকে নিয়মিত হচ্ছেন মাহি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩২ এএম 
ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সংগৃহীত ছবি
বর্তমান প্রজন্মের ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। একক নাটকে তার আধিপত্য থাকলেও, ধারাবাহিকে তাকে খুব একটা দেখা যায় না। ক্যারিয়ারের শুরুতে একটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় পর দ্বিতীয় ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেন গত বছরের শেষ দিকে। এরপর একক নাটকে ব্যস্ত থাকলেও সম্প্রতি ধারাবাহিকে মনোযোগী হয়েছেন মাহি। 

এরই মধ্যে নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। দুটোই সিনেমাওয়ালার জন্য তৈরি হয়েছে। একটির নাম প্রকাশ করলেও অন্যটির সম্পর্কে কিছু জানাননি তিনি। তবে দুটি নাটকের গল্পই পারিবারিক। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে। মাহি বলেন, দুটি নাটকের একটির নাম ‘কর্মফল’। 

অন্যটির নাম এখনই বলতে চাই না। কারণ অনেক সময় শুটিং শেষে কিংবা সম্পাদনার পর নাম পরিবর্তন হয়ে যেতে পারে। দুটিই মূলত পারিবারিক গল্প। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। 

ধারাবাহিকের বাইরে সম্প্রতি ‘শহরের নতুন অতিথি’ নামের একটি একক নাটকে অভিনয় করেছেন মাহি। গৌতম কৈরী পরিচালিত এ নাটকে তার বিপরীতে রয়েছেন কণ্ঠশিল্পী শেখ সাদী। নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। এ ছাড়া আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন আরও একটি নাটকে।  

কিছুদিন আগে ইউটিউবে প্রচারে এসেছে মাহির নতুন নাটক ‘কোটি টাকার বউ’। যেখানে এই অভিনেত্রীর দেখা মিলেছে কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। এতে মাহির সহশিল্পী নিলয় আলমগীর।

‘কোটি টাকার বউ’ ছাড়াও গত কয়েক মাসে মাহি অভিনীত আমাদের পাশের বাড়িটা, ছেড়ে যেও না, আতঙ্ক, কত যে আপন, চলার পথে, আদরের সন্তান, তবুও পাশাপাশি, নতুন জামাই, ঘুষখোর গফুর, সুতপাদের বাড়ি নাটকগুলো প্রশংসিত হয়েছে।

মাহি বলেন, আমি প্রতিনিয়ত নতুন চরিত্র খুঁজি। সেদিক থেকে বেশ কিছু নতুন চরিত্রে এ বছর কাজ করা হয়েছে। তবে আমি চাই, আরও ভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে। 


বছর দুই আগেও একক নাটকে দারুণ ব্যস্ত ছিলেন মাহি। একের পর এক নতুন গল্প ও চরিত্র নিয়ে আলোচনায় ছিলেন তিনি। তবে গত বছর থেক কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। চাহিদা থাকলেও বেছে বেছে কম অভিনয় করছেন মাহি। 

এই প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় মাসের ২৫ দিনই শুটিং থাকত। কিন্তু পারিবারিক ও সামাজিকতায় নিজেকে জড়াতে পারিনি। তখন বুঝেছি, কাজের পাশাপাশি ব্যক্তিজীবনও সমান গুরুত্বপূর্ণ। জীবনে সবকিছুর মধ্যে ভারসাম্য থাকা দরকার। তাই কাজ কমিয়ে দিয়েছি। মানসম্মত অল্প কাজে নিজেকে ব্যস্ত রাখছি। শুধু আগের মতো অন্ধ হয়ে কাজ করছি না। এ ছাড়া নতুন একটি পরিকল্পনায় সময় দিতে হচ্ছে। কাজ কমিয়ে দেওয়ার অন্যতম বড় কারণ এটি। তবে এই বিষয়ে এখনই কিছু করছি না। শিগগিরই বড় একটি ঘোষণা দেব।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ধারাবাহিকে নিয়মিত হচ্ছেন মাহি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: