স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অনুরাগ ডোভালের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

স্ত্রী ঋতিকা চৌহানের বিরুদ্ধে তুলেছেন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী অনুরাগ ডোভাল। নিজের ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও,

2026-07-28T12:35:21+00:00
2026-07-28T12:35:21+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অনুরাগ ডোভালের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
স্ত্রী ঋতিকা চৌহানের বিরুদ্ধে তুলেছেন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী অনুরাগ ডোভাল। নিজের ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও, অডিও রেকর্ডিং এবং বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করে এসব অভিযোগের পক্ষে কথিত প্রমাণও উপস্থাপন করেছেন তিনি। তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঋতিকা চৌহান প্রকাশ্যে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

অনুরাগের দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা থাকাকালেই তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। সম্প্রতি প্রকাশিত তার নতুন গানকে নিজের জীবনের গল্প উল্লেখ করে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে অনুরাগ এমন একজন ব্যক্তির উপস্থিতিতে ঋতিকার সঙ্গে ফোনে কথা বলেন, যাকে তিনি ঋতিকার প্রেমিক বলে দাবি করেন। ভিডিওতে একটি স্ক্রিনশটও দেখান তিনি। তার ভাষ্য, সেখানে ওই ব্যক্তি ঋতিকাকে নিজের প্রেমিকা হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিওতে উপস্থিত ওই ব্যক্তির দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা থাকাকালে প্রায় ১৫ দিন তার বাড়িতে ছিলেন। অনুরাগের ভাষ্য, ঋতিকা তার দুই ভাইকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। তবে সে সময় এসব বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন।


পরকীয়ার অভিযোগের পাশাপাশি অনুরাগ আরও দাবি করেন, একসময় ঋতিকা তাদের সন্তানের গর্ভপাত করাতে চেয়েছিলেন। তিনি বলেন, আমাদের ছেলে অনুরিতের জন্য আমি এতদিন সবকিছু লুকিয়ে রেখেছিলাম। সবাইকে ক্ষমাও করে দিয়েছিলাম। কিন্তু আমাকে আর্থিক, আইনি এবং মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমার একমাত্র ভুল ছিল, আমি সবাইকে খুব বেশি ভালোবেসেছিলাম এবং তাদের ভুল ঢেকে রাখার চেষ্টা করেছি।

এছাড়া অনুরাগ অভিযোগ করেন, তাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানের সঙ্গে সাক্ষাতের জন্য তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থও নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে অনুরাগের সব অভিযোগই একতরফা। এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঋতিকা চৌহান এসব অভিযোগের কোনো জবাব দেননি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্ত্রী  অনুরাগ ডোভাল  বিনোদন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: