ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

আইন-আদালত

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও

2026-07-28T15:20:02+00:00
2026-07-28T15:21:32+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৩:২১ পিএম
আসামি বাবুল আকন্দ। ছবি : সময়ের আলো
ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় প্রদান করেন।

রায় প্রদানকালে বাবুল আকন্দ (২২) নামে একজন আসামি আদালতেই উপস্থিত ছিলেন। এছাড়া, দণ্ডপ্রাপ্ত অন্য ২ আসামি চাঁদ সরদার (২৮) ও তারা সরদার(১৯) পলাতক রয়েছেন।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ সেপ্টেম্বর সকালে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন বেইলি ব্রিজের গোড়ায় সবজি বিক্রি করতে যান ফয়সাল শেখ। বিক্রি শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কাছে গেলে, আগে থেকে ওত পেতে থাকা আসামি চান সরদার, তারা সরদার, বাবুল আকন্দসহ বেশ কয়েকজন যুবক তাকে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে কুপিয়ে জখম করে। পরে নির্মাণাধীন ভবনের কর্মরত শ্রমিকরা ফয়সাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফয়সাল শেখের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত ফয়সালের মা ফিরোজা বেগম (৪৫) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুর ১ টায় এ রায় দেন আদালত। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ফরিদপুর  হত্যা  মামলা  মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: