বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুরজি লক্ষ্ণৌয়ে একটি ভবনের ৭ তলা থেকে পড়ে মারা গেছেন।

2026-07-28T22:38:47+00:00
2026-07-28T22:42:09+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১০:৪২ পিএম
বিজেপি নেতা নানক রাম ভুরজি। ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুরজি লক্ষ্ণৌয়ে একটি ভবনের ৭ তলা থেকে পড়ে মারা গেছেন। ৬৮ বছর বয়সী এই নেতার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ এলাকার দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের পেছনের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আবাসন কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, একজন ব্যক্তি ভবনের ৭ তলা থেকে নিচে পড়ে গেছেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় নানক রাম ভুরজিকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নানক রাম ভুরজি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। তাকে প্রায়ই বিধায়ক আবাসন কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত বলেও জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।


তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে নানক রাম ভুরজির পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিজেপি  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: