বিতর্কের মাঝে বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কে এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।মঙ্গলবার (২৮ জুলাই)

2026-07-28T23:31:36+00:00
2026-07-28T23:31:36+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিতর্কের মাঝে বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৩১ পিএম 
সংগীতশিল্পী আসিফ আকবর ও শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি : সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কে এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসা করে তাকে ‘ধন্যবাদ ও অভিনন্দন’ জানিয়েছেন।

স্ট্যাটাসে আসিফ আকবর নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে লেখেন, কুমিল্লার গুলবাগিচা স্কুলের প্রয়াত সাংস্কৃতিক শিক্ষিকা কল্যাণী সেন গুপ্তার হাত ধরেই তিনি আবৃত্তি, নাটক, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এমনকি মিলাদ পড়ানোর প্রশিক্ষণও তিনি ওই শিক্ষিকার কাছ থেকেই পেয়েছেন।

তিনি লেখেন, ‘সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠান। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়।’


বিউটি রানী পাল সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষিকা। তিনি আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। নব্বই দশকের জনপ্রিয় গান “শ্রাবণের মেঘগুলো” গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, এটা তার অধিকার।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনার প্রসঙ্গ টেনে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘কারণে-অকারণে এই দেশের মানুষ পেরেশানিতে আছে, এটা ঠিক। এই পেরেশানির ফাঁকে কাউকে ব্লাইন্ড গেম খেলার সুযোগ দেওয়া হবে না- এটাও শতভাগ সঠিক।’

একই স্ট্যাটাসে আসিফ বলেন, তাদের স্কুলজীবনে শিক্ষা ও শৃঙ্খলার পাশাপাশি বিনোদনেরও সুযোগ ছিল। তিনি দাবি করেন, বর্তমানে স্কুলে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগের বিষয়ে কিছু আপত্তি থাকলেও শিশুদের মননশীল ও সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। প্রজন্মের সুস্থ বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে আসিফ আকবর লেখেন, ‘প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ-সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোনো গ্যাস চেম্বার নয়। বিউটি রানী পাল ম্যাম- আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন।’

সময়ের আলো/কেএই


  বিষয়:   বিতর্ক  বিউটি রানী পাল  আসিফ আকবর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: