৫ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর)

সারাদেশ

দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বন্ধ থাকার পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। দুদিনে

2026-07-29T05:45:09+00:00
2026-07-29T05:45:09+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
৫ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু
গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর)
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪৫ এএম 
পাথরবোঝাই ট্রাক থেকে নামছে পাথর। সংগৃহীত ছবি
দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বন্ধ থাকার পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। দুদিনে (২৭-২৮ জুলাই) ভারতীয় ২৭টি পাথরবোঝাই ট্রাকে এক হাজার মেট্রিকটন পাথর দেশে প্রবেশ করেছে। সোমবার ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আবারও পাথর আমদানি শুরু হয়। এদিন ২১টি ভারতীয় ট্রাকে ৮৩৯ দশমিক ৯৮০ মেট্রিকটন পাথর দেশে প্রবেশ করে। 

পরদিন মঙ্গলবার ৬টি ভারতীয় পাথরবোঝাই ট্রাকে ২৪০ মেট্রিকটন পাথর দেশে প্রবেশ করেছে। দুদিনে ম্যাক্স কোম্পানির ২৭টি ভারতীয় পাথরবোঝাই ট্রাক এক হাজার মেট্রিকটন পাথর নিয়ে দেশে প্রবেশ করেছে। মেসার্স ম্যাক্স ইনফ্রা নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার থেকে এক হাজার মেট্রিকটন পাথর আমদানি করে। আমদানিকৃত এসব পাথর ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন মহাসড়ক নির্মাণকাজে ব্যবহার করা হবে বলে আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক্সের প্রতিনিধি জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টের টালি খাতার হিসাব মতে হাফিজ উদ্দিন জানান, গত ২৭ জুলাই পাথরবোঝাই ২১টি ট্রাকসহ ১২টি আইটেমের ৪৮টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ১৫৫৪ দশমিক ২১ মেট্রিকটন পণ্য দেশে প্রবেশ করেছে। বিপরীতে ভারতে রফতানি হয়েছে ২টি ট্রাকে ৭৬৬৫ কেজি। মঙ্গলবার সবশেষ তথ্য অনুযায়ী পাথরবোঝাই ট্রাক ৬টিসহ ১০টি আইটেমের ২৭টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৮৯৪ দশমিক ১১৭ মেট্রিকটন পণ্য দেশে প্রবেশ করেছে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম জানান, একসময় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর নামে পরিচিত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম প্রায় তলানিতে পৌঁছে গেছে। ফলে বন্দরের আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পরে ২৭ জুলাই প্রথমে ২১টি ভারতীয় পাথরবোঝাই ট্রাক দেশে প্রবেশ করে। 

পরবর্তীতে ওই দিন ভারতের ওপারে দেশে প্রবেশের অপেক্ষায় ছিল ৬টি পাথরবোঝাই ট্রাক। দুদিনে ২৭টি ভারতীয় পাথরবোঝাই ট্রাকে এক হাজার মেট্রিকটন পাথর দেশে প্রবেশ করেছে। তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পরে হলেও হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হওয়ায় আমি মনে করি আশার আলো দেখা দিয়েছে। বন্দরে আগের আমদানি-রফতানি কার্যক্রম ফিরিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বন্দরের শ্রমিক সরদার রাহুল বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ফলে শ্রমিক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট দোকানপাটসহ সাধারণ মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে পড়েছে। বন্দর দিয়ে দীর্ঘদিন পরে হলেও পাথর আমদানি শুরু হয়েছে। আশা করা যায় বন্দরের পরিবেশ কিছুটা পরিবর্তন হবে। আমদানি-রফতানি কার্যক্রম বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট সবার জীবনযাত্রার মান বাড়বে।


হিলি স্থলবন্দরের শ্রমিক তোজাম্মেল হোসেন বলেন, হিলি স্থলবন্দরে ৬-৭শ শ্রমিক কাজ করত। বর্তমানে আমদানি-রফতানি কার্যক্রম কমে যাওয়ায় বন্দরের শ্রমিকরা ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে কাজে চলে গেছেন। বর্তমানে ১০০-১৫০ জন শ্রমিক বন্দরে থাকতে পারেন বলে আমার ধারণা।

উল্লেখ্য, ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভার লোডিং বন্ধসহ নানা জটিলতায় ২০২২ সাল হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের আশা দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বিজিবি ও বিএসএফের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও বাড়বে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ৫ বছর  হিলি স্থলবন্দর  পাথর  আমদানি  শুরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: