সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক

2026-07-29T12:42:45+00:00
2026-07-29T12:43:01+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জুলাই) এফএসবি জানিয়েছে, টেলিগ্রাম থেকে এমন কিছু উপাদান সরানো হয়নি, যা রাশিয়ার ভূখণ্ডে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যা ও সাইবার প্রতারণার প্রস্তুতি ও সমন্বয়ে ব্যবহার করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিভিন্ন সন্ত্রাসী ও উগ্রপন্থি সংগঠন। তবে এ অভিযোগের বিষয়ে পাভেল দুরভ বা টেলিগ্রামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৩ সালে চালু হওয়া এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের দাবি, বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উভয় পক্ষেই যোগাযোগের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই প্ল্যাটফর্ম।

গত কয়েক বছর ধরে রাশিয়া টেলিগ্রামের ব্যবহার সীমিত করার চেষ্টা চালিয়ে আসছে। একই সঙ্গে দেশটি রাষ্ট্রীয় সমর্থিত নিজস্ব মেসেজিং অ্যাপ ম্যাক্স ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের নাগরিক। তিনি রাশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ভিকনতাকতে প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৪ সালে রুশ কর্তৃপক্ষের চাপের মুখে তিনি নিজের অবশিষ্ট মালিকানা বিক্রি করে দেন।

এদিকে ফ্রান্সের কর্তৃপক্ষও টেলিগ্রামের বিরুদ্ধে তদন্ত করছে। অভিযোগ, প্ল্যাটফর্মটি অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহযোগিতা করেনি। তবে দুরভ এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


সূত্র: রয়টার্স 

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  রাশিয়া  টেলিগ্রাফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: