লাওসে এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কন্সাল্টেটিভ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।
বুধবার (২৮ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কন্সাল্টেটিভ মিটিং ওভারসিস এন্ড একাডেমিক সেশনে অংশগ্রহণ করেন এই সংসদ সদস্য। এছাড়া, সংস্থার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আগত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
সময়ের আলো/মহু