সিপিএম কার্যালয়ে পুলিশি অভিযান স্বাভাবিক আইনশৃঙ্খলার বিষয় : জেপি নাড্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর (সিপিএম) কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ছাত্রনেত্রীকে আটক করার চেষ্টাকে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে মন্তব্য করেছেন ভারতের

2026-07-29T13:33:00+00:00
2026-07-29T13:33:00+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিপিএম কার্যালয়ে পুলিশি অভিযান স্বাভাবিক আইনশৃঙ্খলার বিষয় : জেপি নাড্ডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
দিল্লিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর (সিপিএম) কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ছাত্রনেত্রীকে আটক করার চেষ্টাকে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে তিনি বিরোধীদের এ ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অতিরঞ্জিত করার অভিযোগ তুলেছেন।

বুধবার (২৯ জুলাই) রাজ্যসভায় সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাস বিষয়টি উত্থাপন করলে জবাবে নাড্ডা এ মন্তব্য করেন।

মঙ্গলবার দিল্লি পুলিশের একটি দল পুরোনো একটি মামলায় স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর দিল্লি সম্পাদক এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সাবেক সভাপতি আইশে ঘোষকে সিপিএমের একেজি ভবন কার্যালয় থেকে আটক করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

এ সময় পুলিশ ও সিপিএম নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে আইশে ঘোষকে আটক না করেই পুলিশ সেখান থেকে চলে যায়।

রাজ্যসভায় নাড্ডা বলেন, এটি একটি একেবারেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যা আমাদের বুঝতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, ‘যে কোনো শিক্ষার্থী যদি আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকে, তাহলে তাকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে ‘ এরপর নাড্ডা জরুরি অবস্থার (ইমার্জেন্সি) সময়ের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাকালে তাকেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি বলেন, আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। কংগ্রেস আমলে জরুরি অবস্থার সময় আমাকে শ্রেণিকক্ষ থেকেই একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।
নাড্ডার দাবি, পুলিশ আইন অনুযায়ীই কাজ করেছে এবং বিরোধীদের এ ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়।

তিনি বলেন, বিরোধীরা পুলিশের স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে অযথা চাঞ্চল্যকর ও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, সিপিএম নেতাদের অভিযোগ, সম্প্রতি যন্তর-মন্তরে অনুষ্ঠিত একটি ছাত্র বিক্ষোভে আইশে ঘোষের অংশগ্রহণের জের ধরেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।

দলটির দাবি, সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে একজন ছাত্রনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরোনো একটি মামলাকে ব্যবহার করছে পুলিশ।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: