সিলেটের সাবেক ছাত্রনেতা তৈমুর হোসেন বিপুল যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন শহরে সংবর্ধনা পাচ্ছেন। গত ২০ জুলাই তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মিশিগান স্টেটসহ কয়েকটি শহরে তার সম্মানে আয়োজন করা হচ্ছে স্মৃতিচারণ, আলোচনা সভা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৈমুর হোসেন বিপুল ১৯৮০-এর দশকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
সফরে সাবেক সহকর্মী, বন্ধু ও স্বজনরা তাকে ঘিরে অতীতের বিভিন্ন স্মৃতি তুলে ধরছেন। পারিবারিক পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনেক সময় আবেগাপ্লুত হয়ে পড়ছেন তৈমুর হোসেন বিপুল।
অনুষ্ঠানের শুরুতে দেশের জনগণ, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সময়ের আলো/কেএইচ