ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। চোখ-কান খুলে ইসিকে স্বাধীনভাবে

2026-07-29T16:39:21+00:00
2026-07-29T16:39:21+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। চোখ-কান খুলে ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি আমরা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত, তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।

তিনি বলেন, অতিরিক্ত সচিব শামসুল আলমকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তা বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের ওই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে।

এর আগে, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি সুপারিশও চূড়ান্ত করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইসি  স্বাধীনভাব  দায়িত্ব পালন  গোলাম পরওয়ার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: