রাঙ্গুনিয়া ড্রেনেজ ত্রুটিতে স্থবির কৃষি, জলাবদ্ধতায় দুর্ভোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের অভাবে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই

2026-07-29T19:01:21+00:00
2026-07-29T19:01:21+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাঙ্গুনিয়া ড্রেনেজ ত্রুটিতে স্থবির কৃষি, জলাবদ্ধতায় দুর্ভোগ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম 
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের অভাবে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের অভাবে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রায় এক দশক ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয় শত শত পরিবার। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতাগী মাইজপাড়া এলাকার কমর আলী বাড়ি সড়কের প্রায় অর্ধকিলোমিটারজুড়ে স্থায়ী জলাবদ্ধতা বিরাজ করছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এর ফলে স্থানীয় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে প্রায় ২০ থেকে ৩০ কানি জমিতে দীর্ঘ ১০ বছর ধরে কোনো ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না।


ভুক্তভোগী বাসিন্দাদের ভাষ্য, বর্ষা মৌসুম ছাড়াও বছরের অধিকাংশ সময় কৃত্রিম এই জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করে। এতে চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। দীর্ঘ এক দশক ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, দ্রুত একটি পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাঙ্গুনিয়া  ড্রেনেজ ত্রুটি  স্থবির কৃষি  জলাবদ্ধতা  দুর্ভোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: