গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির স্থানীয় ৩ নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক

2026-07-29T23:22:26+00:00
2026-07-29T23:22:44+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১১:২২ পিএম
গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির স্থানীয় ৩ নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত না থাকায়  পদত্যাগ করেন তারা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে  কাশিয়ানী প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- রাতইল ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের  সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য  মো. নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি।

একই সংবাদ সম্মেলনে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্যা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই, তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছি।

সময়ের আলো/আতা


  বিষয়:   গোপালগঞ্জ  আওয়ামী লীগ  পদত্যাগ  রাজনীতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: