যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা

2026-07-30T09:15:49+00:00
2026-07-30T09:15:49+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:১৫ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ছড়িয়ে পড়লেও অঞ্চলটি থেকে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকায় বাজারে সরবরাহ নিয়ে তাৎক্ষণিক বড় ধরনের শঙ্কা কমেছে। এর প্রভাবেই তেলের দাম আগের ঊর্ধ্বগতির কিছুটা হারিয়েছে।

এর আগে আগের লেনদেন অধিবেশনে যুদ্ধ পরিস্থিতির জেরে তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআই ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল। মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে স্বল্প বিরতির পর তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গেলেও পরদিন আবার তা দ্রুত ঊর্ধ্বমুখী হয়।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: