আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা এ

2026-07-30T10:17:17+00:00
2026-07-30T13:34:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১:৩৪ পিএম
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।


সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি, যেখানে দুর্ভাগ্যবশতসাতজন প্রাণ হারিয়েছেন।’

এক বিবৃতিতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টারটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে দাবানলের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আর্জেন্টিনা  হেলিকপ্টার বিধ্বস্ত  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: