কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে যুদ্ধবিমান উড়াল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময় রুশ হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান

2026-07-30T09:42:28+00:00
2026-07-30T09:42:28+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে যুদ্ধবিমান উড়াল পোল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম 
সংগৃহীত ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময় রুশ হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে প্রতিবেশী পোল্যান্ড।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কিয়েভসহ ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, শহরের কয়েকটি অ-আবাসিক স্থাপনায় আগুন লেগেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনীয়দের জীবন রক্ষায় মিত্র দেশগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে কি না, সেটি গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড রুশ হামলার প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান উড়িয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমান ও একটি আগাম সতর্কীকরণ বিমান অভিযানে অংশ নিয়েছে। পাশাপাশি স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

পোলিশ বাহিনী জানিয়েছে, এসব পদক্ষেপ সতর্কতামূলক এবং রুশ হামলার সম্ভাব্য প্রভাব থেকে নিজেদের আকাশসীমা সুরক্ষার জন্য নেওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে ইউক্রেনের ড্রোন হামলার পর দেশটির অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে।

পেনজার গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, হামলায় একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, হামলার পর তারা তাদের সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, সাম্প্রতিক সময়ে তাদের প্রায় এক ডজন গুদাম ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সংরক্ষণ সক্ষমতার প্রায় ১০ শতাংশ ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হাজারো ছোট ব্যবসা ক্ষতির মুখে পড়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: