সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের ৫ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবার (৩০

2026-07-30T09:39:21+00:00
2026-07-30T11:01:42+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১১:০১ এএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের ৫ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই)  বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ, ডিবি, এপিবিএন, সাদা পোশাকের পুলিশসহ ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা শেষ করে সমাবেশ করবে দলটি। এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় এবং এতিমগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় এনসিপির পথসভা করার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গছে, সিলেটের কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমসহ স্থানীয় নেতাদের ওপর হামলা ও বৃহস্পতিবার পুলিশ কর্তৃক এনসিপি নেতাদের হবিগঞ্জ শহরে ঢুকতে না দেওয়ায় সিলেটের এসব কর্মসূচি ঘিরে উদ্বেগ প্রকাশ করে এনসিপির নেতারা বলেন, তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, তারা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করেন। তবে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশ, ডিবি, এপিবিএন, সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তারা দেখছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সিলেট  এনসিপি  পদযাত্রা  উপজেলা  বিজিবি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: