‘বন্দে মাতরম’কে অপমান করলেই শাস্তি, ভারতে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন আনছে ভারত। দেশটির রাজ্যসভায় এ সংক্রান্ত নতুন একটি বিলও পাস হয়েছে। এই

2026-07-30T11:23:10+00:00
2026-07-30T11:23:10+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘বন্দে মাতরম’কে অপমান করলেই শাস্তি, ভারতে বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম 
ভারতের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন আনছে ভারত। দেশটির রাজ্যসভায় এ সংক্রান্ত নতুন একটি বিলও পাস হয়েছে। এই বিলে ‘বন্দে মাতরম’কে অপমান করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইনটি কার্যকর হলে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’কে অবমাননার জন্যও সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’কে অবমাননা করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে বুধবার (২৯ জুলাই) দেশটির রাজ্যসভায় ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নামের বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই বিলটি পাস হয়। মূলত বিলটি আলোচনা ও পাসের জন্য উত্থাপন করা হলে বিরোধী দলগুলো স্লোগান দিতে থাকে। তারা নিট (এনইইটি) প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করছিল।


বিক্ষোভের মধ্যেই স্পিকার অধিবেশন চালিয়ে যান এবং সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। পরে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলগুলো ওয়াকআউট করে।

বিলের জবাবি বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস দেশের সম্মান ও জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’কে অপমান করার চেষ্টা করছে।”

নিত্যানন্দ রাই বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গ করা বহু স্বাধীনতাসংগ্রামী শেষ মুহূর্তে ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেছিলেন।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “কংগ্রেস কেন ‘বন্দে মাতরমের’ বিরোধিতা করছে, তা বোঝা যায় না। দেশের তরুণরা সব দেখছে এবং দেশের মানুষ তাদের এর জবাব দেবে।”

তিনি আরও জানান, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘বন্দে মাতরম’ প্রয়োজন।

প্রস্তাবিত এই আইনে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত এবং জাতীয় সংগীত ‘বন্দে মাতরমসহ’ ভারতের জাতীয় প্রতীকগুলোর অবমাননা বা অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই রাজ্যসভায় উত্থাপিত বিলটির মাধ্যমে ‘বন্দে মাতরম’কে জাতীয় সংগীত ‘জন গণ মনের’ সমান আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়। ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা উদ্‌যাপনের মধ্যেই এই উদ্যোগ নেয় মোদি সরকার।

রাজ্যসভায় পাস হওয়ার পর বিলটি এবার লোকসভায় যাবে। সেখানে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের পর আইনে পরিণত হবে। এর ফলে ‘বন্দে মাতরম’ অপমান করা বা গাওয়া-বাজানোয় বাধা দিলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ডই হতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বন্দে মাতরম  অপমান  শাস্তি  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: