স্কুলে যাওয়ার পথে বাসচাপায় নিহত শিক্ষক

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় স্কুলে যাওয়ার পথে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার

2026-07-30T12:27:44+00:00
2026-07-30T12:27:44+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলে যাওয়ার পথে বাসচাপায় নিহত শিক্ষক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম 
ছবি : সময়ের আলো
নওগাঁয় স্কুলে যাওয়ার পথে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসীন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   স্কুল  বাসচাপায় নিহত  শিক্ষক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: