মেলানিয়াকে হত্যা পরিকল্পনার ভিডিও, এক্সে পাওয়া যাচ্ছে না তাসনিম নিউজের অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পাওয়া যাচ্ছে না ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের কোনো অ্যাকাউন্ট। বুধবার (২৯ জুলাই) থেকেই

2026-07-30T13:14:54+00:00
2026-07-30T13:15:47+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মেলানিয়াকে হত্যা পরিকল্পনার ভিডিও, এক্সে পাওয়া যাচ্ছে না তাসনিম নিউজের অ্যাকাউন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১:১৫ পিএম
বুধবার থেকেই ‘উধাও’ তাসনিম নিউজ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পাওয়া যাচ্ছে না ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের কোনো অ্যাকাউন্ট। বুধবার (২৯ জুলাই) থেকেই কার্যত ‘উধাও’ তাসনিম নিউজ।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা সম্বলিত একটি ভিডিও এক্সে পোস্ট করার জেরে তাসনিম নিউজের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটির কর্তৃপক্ষ।

ইংরেজি, ফার্সি এবং আরবি- এক্সে এই তিনটি ভাষার পৃথক ৩ টি অফিসিয়াল অ্যাকাউন্ট ছিল এক্সে। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বুধবার রাত থেকে সব অ্যাকাউন্ট বন্ধ পাওয়া যাচ্ছে। যারা তাসনিক নিউজের কোনো প্রোফাইল ভিজিটের জন্য সার্চ অপশনে যাচ্ছেন, তাদের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হচ্ছে, ‘এই অ্যাকাউন্ট স্থগিত অবস্থায় আছে। যেসব অ্যাকাউন্ট এক্সের নিয়ম-নীতি লঙ্ঘন করে, সেগুলোকে সাসপেন্ড করে এক্স।’

এক্স কর্তৃপক্ষ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলেনি। তাসনিম নিউজ এই প্ল্যাটফর্মের কোন নীতি লঙ্ঘন করেছে- সে সম্পর্কেও দাফতরিকভাবে কিছু বলেনি কর্তৃপক্ষ।


সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ২৮ জুলাই মঙ্গলবার মেলানিয়াকে হত্যার পরিকল্পনা সম্বলিত ভিডিওটি পোস্ট করা হয়েছিল তাসনিম নিউজে। ‘হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প’ নামের দুমিনিটের সেই ভিডিওতে মেলানিয়াকে কীভাবে ‘লক্ষ্যবস্তু’ করা যাবে- তার বিবরণ দেওয়া হয়েছিল ফার্সি ভাষায়। ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে তাসনিম নিউজের সব অ্যাকাউন্ট স্থগিত করল এক্স।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত তাসনিম নিউজ ইরানের প্রথম সারির এবং অন্যতম জনপ্রিয় বার্তাসংস্থা। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করা এই তাসনিম নিউজের অডিয়েন্স বা পাঠক সংখ্যা ইরানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বেশ বড়।

তাসনিম নিউজের কর্তৃপক্ষের বক্তব্য- এই সংবাদমাধ্যমের উদ্দেশ্য হলো পশ্চিমা মিডিয়া ন্যারেটিভ থেকে ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে রক্ষা করা।

এক্সে কতদিন তাসনিম নিউজের একাউন্টগুলো সাসপেন্ড অবস্থায় থাকতে পারে, সে ব্যাপারে জানতে এই প্ল্যাটফরমের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ টিমের সঙ্গে যোগাাযোগ করেছিল এএফপি। টিমের সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম সাইট এক্সের মালিক ইলন মাস্ক, যিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ৬ মাসেরও বেশি সময় প্রেসিডেন্টের সরকারি ব্যয় সংকোচন বিষয়ক উপদেষ্টা ছিলেন মাস্ক।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

সময়ের আলো/মহু


  বিষয়:   মেলানিয়া  হত্যা  পরিকল্পনা  এক্স  তাসনিম নিউজ  অ্যাকাউন্ট  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: