ময়ূর আবাসিকের লেকে মিলল কিশোরের মরদেহ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার

2026-07-30T23:51:05+00:00
2026-07-30T23:51:05+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়ূর আবাসিকের লেকে মিলল কিশোরের মরদেহ
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম 
খুলনা নগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার লেক। ছবি : সংগৃহীত
খুলনা নগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

হরিণটানা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর মোল্লা বলেন, তার পরিবার জানিয়েছেন সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়।

রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে লেকে মরদেহ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে শনাক্ত করেন বলেও জানান তিনি।

পুলিশ জানান, সোয়েব সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পানি দেখে সাঁতার কাটার জন্য লেকে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়। এরপর পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়ূর আবাসিক  লেক  কিশোর  মরদেহ  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: