আজ বাজারে স্বর্ণ ও রুপার যে দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত এই দামেই শুক্রবার (৩১ জুলাই)

2026-07-31T10:09:20+00:00
2026-07-31T10:28:05+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
অর্থনীতি
আজ বাজারে স্বর্ণ ও রুপার যে দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:০৯ এএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ১০:২৮ এএম
সংগৃহীত ছবি
দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত এই দামেই শুক্রবার (৩১ জুলাই) দেশজুড়ে স্বর্ণ ও রুপা কেনা-বেচা হচ্ছে।

এর আগে গত ২৮ জুলাই সকালে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা এবং ৫৯ টাকা কমানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।


পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ভেদে এর সঙ্গে মজুরি যুক্ত হবে। স্বর্ণালংকার ও রৌপ অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

চলতি বছর-এ নিয়ে দেশের বাজারে মোট ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম ৪৬ দফা বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। আর বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাজার  স্বর্ণ  রুপা  বিক্রি হচ্ছে  সময়ের আলো  বাজুস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: