মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবনের অংশ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে

2026-07-31T11:36:50+00:00
2026-07-31T11:36:50+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মুম্বাইয়ে চারতলা ভবন ধসে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবনের অংশ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) সকালে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটটি মরদেহ উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বালাজি নগরের গঙ্গারাম ওয়াডা এলাকায় অবস্থিত কোহিনুর ভবনের একটি অংশ ধসে পড়ে।

ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেডের কর্মকর্তা নীতিন চাভান জানান, স্থানীয়দের তথ্যমতে ভবনটির ছয় বাসিন্দা এবং সংস্কারকাজে নিয়োজিত পাঁচ শ্রমিক নিখোঁজ ছিলেন। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো আইজিএম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিকদের কয়েকজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, চারতলা ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল। ভিওয়ান্ডি-নিজামপুর পৌর করপোরেশন (বিএনএমসি) আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তা সত্ত্বেও সেখানে সংস্কারকাজ চলছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভবন থেকে বিকট ফাটলের শব্দ শুনতে পান বাসিন্দারা। পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয়রা কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেন। তবে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভবনের ‘বি’ উইংয়ের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তখনও কিছু বাসিন্দা ও সংস্কারকর্মী ভবনের ভেতরে ছিলেন।

নিখোঁজদের মধ্যে রয়েছেন শামজি পাল (৪৬), সন্তোষ পান্ডে ওরফে মুন্না (৪২), মিরাজ শেখ (৩৫) এবং কয়েকজন শ্রমিক, যাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভিওয়ান্ডি ফায়ার ব্রিগেড ও স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষিত স্নিফার কুকুর, দুটি অ্যাম্বুলেন্স ও একটি জেসিবি মেশিন ব্যবহার করে উদ্ধারকাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: