পাকিস্তানে কয়লাখনি ধসে নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনি ধসে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও খনির ভেতরে কয়েকজন আটকা পড়ে আছেন

2026-07-31T14:46:33+00:00
2026-07-31T14:46:33+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে কয়লাখনি ধসে নিহত বেড়ে ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনি ধসে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও খনির ভেতরে কয়েকজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সোরাঙ্গে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই জানান, মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে খনিটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের কারণে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে কয়লাখনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  পাতিস্তান  কয়লা  খনি  ধস  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: