‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে

2026-07-31T19:42:27+00:00
2026-07-31T19:42:27+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নাকভির সতর্কবার্তা
‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ছবি : আরব নিউজ
ভারতের মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

টেলিভিশনে দেওয়া বক্তব্যে মহসিন নাকভি বলেছেন, আমাদের তরুণ-তরুণীরা যা চায়— তা তাদের দিতে পারছি না আমরা। আপনি তাদের তরুণ, ককরোচ বলতে পারেন কিংবা যে কোনো কিছু বলতে পারেন; কিন্তু যদি এই ককরোচেরা ঐক্যবদ্ধ হয়— তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে। 


তিনি আরও বলেন, আজ ভারতে আমরা তরুণদের হতাশা থেকে সৃষ্ট ককরোচ পার্টির উত্থান দেখছি। যদি বেকারত্ব এবং ত্রুটিপূর্ণ সরকারি প্রশাসন বজায় থাকে, তাহলে পাকিস্তান তো বটেই— পুরো দক্ষিণ এশিয়াজুড়ে ককরোচ পার্টির উত্থান ঘটবে।

পাকিস্তান সরকার বর্তমানে ছাত্রদের যে আর্থিক বৃত্তি ও বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে— তা যথেষ্ট নয় উল্লেখ করে নাকভি বলেছেন, যদি মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ না থাকে— তাহলে শুধু আর্থিক বৃত্তি আর বিনামূল্যে ল্যাপটপ দিয়ে তরুণ-তরুণীদের সন্তুষ্ট রাখা যাবে না। 

তিনি আরও বলেন, যদি অর্থনৈতিক স্বচ্ছতা না থাকে, মেধাতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, অর্থবহ সুযোগ-সুবিধা না থাকে, রাজনীতিতে ধনকুবেরদের প্রাধান্য থাকে— তাহলে ককরোচ পার্টির উত্থান অনিবার্য। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   নাকভি  পাকিস্তান  ককরোচ পার্টি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: