৫০০ বছরের পুরনো কবরস্থানের ওপর সড়ক নির্মাণের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘীর মোড় এলাকায় প্রায় ৫০০ বছরের পুরনো কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন

2026-07-31T23:20:44+00:00
2026-07-31T23:20:44+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫০০ বছরের পুরনো কবরস্থানের ওপর সড়ক নির্মাণের অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:২০ পিএম 
ফটিকছড়িতে শতবর্ষী কবরস্থানের ওপর সড়ক নির্মাণের অভিযোগে মুসল্লিদের মানববন্ধন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘীর মোড় এলাকায় প্রায় ৫০০ বছরের পুরনো কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও সর্বস্তরের মুসল্লিরা।

শনিবার (৩১ জুলাই) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজী দিঘীর মোড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কাজি পেলাগাজি শাহ জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন আল কাদেরী, স্থানীয় ইউপি সদস্য আতাউল হক মুন্সি, মুক্তিযোদ্ধা শামশুল আলম, স্থানীয় ব্যবসায়ী সাইফুদ্দিন সুমন, নাঈম উদ্দীন, মোহাম্মদ ইমরান, আলাউদ্দীন মামুন, সরোয়ার, আলী হোসেন, মোহাম্মদ মইন উদ্দীন প্রমূখ। 

বক্তারা অভিযোগ করেন, প্রায় ৫০০ বছরের পুরনো এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কবরস্থানের পাশ দিয়ে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে, অথচ ওই অংশে সওজের কোনো অধিগ্রহণকৃত জমি নেই।


তাদের দাবি, সড়কের পূর্ব পাশে পর্যাপ্ত অধিগ্রহণকৃত খালি জায়গা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে পশ্চিম পাশে কবরস্থান ও পানি নিষ্কাশনের জায়গা ক্ষতিগ্রস্ত করে সড়ক সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে।

তারা আরও বলেন, পশ্চিম পাশে সড়ক প্রশস্ত করা হলে শতবর্ষী কবরস্থান, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং এলাকার ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই কবরস্থান রক্ষায় প্রয়োজন হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কবরস্থান অক্ষুণ্ন রেখে সড়কের পূর্ব পাশ দিয়ে সম্প্রসারণ কাজ বাস্তবায়নের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ৫০০ বছরের পুরনো কবরস্থান  সড়ক  অভিযোগ  ফটিকছড়ি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: