বাড়ি ফিরছিলেন নবদম্পতি, পিকআপের ধাক্কায় স্বামীর মৃত্যু

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন এক নবদম্পতি। পথে কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী।শুক্রবার (৩১

2026-07-31T23:00:28+00:00
2026-07-31T23:00:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাড়ি ফিরছিলেন নবদম্পতি, পিকআপের ধাক্কায় স্বামীর মৃত্যু
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:০০ পিএম 
প্রতীকী ছবি
রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি লক্ষ্মীপুরে ফিরছিলেন এক নবদম্পতি। পথে কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চিকিৎসক শান্ত চন্দ্র শীল (৩২) ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন তার স্ত্রী ।

নিহত শান্ত চন্দ্র লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লরি একই দিকে চলা একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) জাকির সিকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লীতে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে শান্তই ছিলেন একমাত্র ছেলে। কয়েক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বাবা কৃষ্ণ চন্দ্র শীল।

সময়ের আলো/আতা
  বিষয়:   মোটরসাইকেল  লক্ষ্মীপুর  নবদম্পতি  কুমিল্লা  চান্দিনা  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: