সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বানারীপাড়া-বরিশাল সড়কের বানারীপাড়ার চৌয়ারীপাড়া-গুয়াচিত্রা অংশ ভয়াবহ খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সড়কটি

2026-08-01T04:07:00+00:00
2026-08-01T04:07:00+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৭ এএম 
বানারীপাড়ার চৌয়ারীপাড়া-গুয়াচিত্রা অংশ ভয়াবহ খানাখন্দে পরিণত হয়েছে। ছবি : সময়ের আলো
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বানারীপাড়া-বরিশাল সড়কের বানারীপাড়ার চৌয়ারীপাড়া-গুয়াচিত্রা অংশ ভয়াবহ খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সড়কটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কের এ অংশ বেহাল থাকলেও স্থায়ী সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাকিল (৩০) ও ইজিবাইক চালক সাইদুল হাওলাদার (৪০) নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও অনেক পথচারী ও যানবাহনের চালক।

বর্তমানে চৌয়ারীপাড়া বটতলা, জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ, বোর্ড স্কুল ও ক্লাবঘর এলাকায় অসংখ্য গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। ঝুঁকি নিয়ে এ পথে প্রতিদিন যাত্রীবাহী বাস, দূরপাল্লার পরিবহন, পণ্যবাহী ট্রাক, মাহেন্দ্র, আলফা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল খান বলেন, প্রায় এক কিলোমিটারজুড়ে সড়কটি খানাখন্দে ভরে গেছে। দুর্ঘটনা এড়াতে এবং মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার করা জরুরি।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের কয়েকটি স্থানে শুধু লাল নিশানা টানিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে এখন স্থায়ী সংস্কার সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

এদিকে সড়কটির দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর হস্তক্ষেপ কামনা করেছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সড়কম বেহাল দশা  খানাখন্দ  দুর্ঘটনা  জনদুর্ভোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: