সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন, ভাঙন ঝুঁকিতে নলছিটি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়কটি সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

2026-07-29T19:36:47+00:00
2026-07-29T19:39:56+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
সড়কে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন, ভাঙন ঝুঁকিতে নলছিটি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:৩৯ পিএম
ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়কটি সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এই পাইপের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে, যার ফলে নদীভাঙনপ্রবণ এলাকার নদীতীরঘেঁষা এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, গত রোববার গভীর রাতে বন্ধন ট্রেডার্স নামের একটি বালুর খোলা অবৈধভাবে ওই সড়কের নিচে গভীর সুড়ঙ্গ করে নতুন করে আরও একটি ড্রেজারের পাইপ বসায়। নদী সংলগ্ন ও জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কে দিনরাত ভারী যানবাহন চলাচল করে। ফলে যেকোনো মুহূর্তে সড়ক ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে অভিযোগ ওঠা প্রতিষ্ঠান‘বন্ধন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী তানজীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুড়ঙ্গ তৈরির বিষয়টি অস্বীকার করেন। উল্লেখ্য, তিনি বালু ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকেও কর্মরত রয়েছেন।


নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও - অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ বলেন, এমন একটি অভিযোগের বিষয় আমরা কানে এসেছে। তবে এটি আগের করা এবং রাস্তার অপর পাশের পানি নিষ্কাশনের জন্য করা হয়েছে বলে একটি তথ্য পেয়েছি। প্রশাসন বা সওজ কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া ছিল কি না, তা জানা নেই। তবে ওই পাইপ দিয়ে যদি কোনো প্রকার বালু সরবরাহ করা হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমীন বলেন, আমাদের বিভাগ থেকে সড়ক খুঁড়ে পাইপ বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি এবং এটি সম্পূর্ণ বেআইনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেব।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   সড়কে সুড়ঙ্গ  ড্রেজার পাইপ  স্থাপন  ভাঙন  ঝুঁকি  নলছিটি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: