উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) মধ্যরাতে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতির সঙ্গে সঙ্গে ত্রাণ শিবির, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং পুনরুদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা অব্যাহত রেখেছে রাজ্য সরকার। এছাড়া, রাজ্যে ১১ লাখেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কর্মকর্তাদের সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ক্ষয়ক্ষতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের লোকসান কমাতে কার্যক্রম অব্যাহত রাখা বীমা সংস্থাগুলির সঙ্গেও আলোচনা করা হবে।’
সময়ের আলো/মহু