জেমিনাইয়ে নতুন ফিচার, দ্রুত মিলবে জটিল প্রশ্নের উত্তর

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

একসঙ্গে একাধিক প্রশ্ন বা জটিল কোনো কাজের নির্দেশনা জেমিনাইকে দিলে অনেক সময় উত্তর পেতে অপেক্ষা করতে হয়। কখন কোন ‘থিঙ্কিং’

2026-08-01T14:40:43+00:00
2026-08-01T14:41:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
জেমিনাইয়ে নতুন ফিচার, দ্রুত মিলবে জটিল প্রশ্নের উত্তর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ২:৪১ পিএম
জেমিনাই অ্যাপ। ছবি : সংগৃহীত
একসঙ্গে একাধিক প্রশ্ন বা জটিল কোনো কাজের নির্দেশনা জেমিনাইকে দিলে অনেক সময় উত্তর পেতে অপেক্ষা করতে হয়। কখন কোন ‘থিঙ্কিং’ মোড ব্যবহার করবেন, সেটিও কারও কারও জন্য ছিল ঝামেলার বিষয়। সেই অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে জেমিনাই অ্যাপটি হালনাগাদ করেছে গুগল, তাতে যুক্ত করা হয়েছে নতুন ফিচার।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ আগের তুলনায় সহজে নির্বাচন করা যাবে। পাশাপাশি অ্যাপটিতে যুক্ত হয়েছে নোটিফিকেশন নিয়ন্ত্রণ সুবিধা।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগল জানিয়েছে, আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে ব্যবহারকারীদের শুরুতেই একটি নির্দিষ্ট ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন করতে হতো। এখন জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে। প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন চালু করতে পারবেন। এতে জটিল প্রশ্নের বিশ্লেষণভিত্তিক উত্তর পাওয়া সহজ হবে, আবার সাধারণ প্রশ্নের উত্তরও মিলবে দ্রুত।

এছাড়া, জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোল যুক্ত করছে গুগল। এতে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকেই কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা উন্নত করছে গুগল। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিকতারই অংশ। নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   জেমিনাই  ফিচার  জটিল প্রশ্ন  উত্তর  গুগল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: