শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার

2026-08-01T16:31:30+00:00
2026-08-01T16:31:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৪:৩১ পিএম
আটক হওয়া ভারতীয় যাত্রী। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।

সিআইআইডি সূত্র জানায়, শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার ‘G9-526’ নম্বর ফ্লাইটে করে বিমানবন্দরে অবতরণ করেন অভিযুক্ত ভারতীয় যাত্রী থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তার গতিবিধি শনাক্ত করে এবং আটক করে। পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতর থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সোনা জব্দ করা হয়।

প্রাথমিক পরিমাপে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত সোনার মোট ওজন ছিল ৪৫৫ গ্রাম। উদ্ধার করা এই সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সাথে সাথে আটককৃত এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ব্যবহার করে যেকোনো প্রকার চোরাচালান প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চট্টগ্রাম  শাহ আমানত বিমানবন্দর  কোটি টাকা  স্বর্ণ  ভারতীয় নাগরিক  আটক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: