রাজধানীতে পূর্বশত্রুতার জেরে মারধরে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বেধড়ক মারধরের শিকার হয়ে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক পানি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার

2026-08-01T17:28:09+00:00
2026-08-01T17:28:09+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীতে পূর্বশত্রুতার জেরে মারধরে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বেধড়ক মারধরের শিকার হয়ে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক পানি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দিপু খিলগাঁও ‘সি’ ব্লকের স্থায়ী বাসিন্দা শামসু উদ্দিন খানের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে খিলগাঁও এলাকা থেকে দিপুকে ভ্যানে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর শাহজাহানপুর এলাকায় নিয়ে তাকে নির্মমভাবে মারধর করে রাতে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যাওয়া হয়। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন।

তবে তাৎক্ষণিকভাবে টাকার সংস্থান করতে না পেরে স্বজনরা বাধ্য হয়ে দিপুকে বাসায় ফিরিয়ে নেন। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার তীব্র অবনতি হলে পুনরায় মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


পুলিশের তদন্তকারী কর্মকর্তা জানান, উদ্ধারের সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারধরের মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যেই অভিযানে নেমেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  পূর্বশত্রুতা  জেরে  মারধর  ব্যবসায়ী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: