গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এ মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে

2026-08-01T23:39:52+00:00
2026-08-01T23:39:52+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পিএম 
রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। ছবি : সংগৃহীত
এ মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার পর এ কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) রাতে এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত সংবাদ প্রকাশের পর জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

পেট্রোবাংলা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয়-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে।

সম্প্রতি এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে–এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গ্যাস  দাম বাড়ানো  পরিকল্পনা  সরকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: