ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেন, তেহরান এবং

2026-08-02T09:05:59+00:00
2026-08-02T09:05:59+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:০৫ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হরমুজ প্রণালি খুলে দেওয়া ও একটি সমঝোতায় পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলও এই সিদ্ধান্তের সঙ্গে একমত।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।

তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।

ট্রাম্পের দাবি, এরপর ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানায়। কারণ, একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে তারা ঐকমত্যে পৌঁছেছে।

তিনি আরও বলেন, এই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দেওয়া হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে।

ট্রাম্প জানান, বিশ্বশান্তি এবং সমৃদ্ধ ইরানের স্বার্থ বিবেচনায় তিনি আপাতত হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার ওপরই এই সিদ্ধান্ত নির্ভর করবে।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এই অঙ্গীকারে আমার সঙ্গে রয়েছে। এখন সবাই কাজে নেমে পড়ুন এবং চুক্তিটি সম্পন্ন করুন। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান বা সংশ্লিষ্ট অন্য কোনো দেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  হরমুজ প্রণালী  যুদ্ধ  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: