রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কর্মদিবসের শুরুতেই রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রোববার (২ আগস্ট) সকাল সোয়া আটটা থেকেই এই যানজটের জেরে

2026-08-02T09:22:32+00:00
2026-08-02T09:24:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:২২ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৯:২৪ এএম
গাড়ির দীর্ঘ সারি। সংগৃহীত ছবি
কর্মদিবসের শুরুতেই রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রোববার (২ আগস্ট) সকাল সোয়া আটটা থেকেই এই যানজটের জেরে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি মোড় এবং অন্যদিকে মিরপুর রুটের মাটিকাঁটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি। 

ঘটনাস্থলে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড এলাকায় দূরপাল্লার ও স্থানীয় বাসগুলো লেন না মেনে বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠা-নামা করাচ্ছে। 

কুড়িল ফ্লাইওভারে ওঠার সময় এবং বিমানবন্দরের দিকে সোজা যাওয়ার ক্ষেত্রে যানবাহনগুলো নির্দিষ্ট লেন অনুসরণ করছে না। এর ফলে সামনের দিকে কিছুটা ফাঁকা থাকলেও পেছনে বনানী-কাকলি ও ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতালগামী মাটিকাঁটা ফ্লাইওভারজুড়ে শত শত গাড়ি স্থবির হয়ে পড়ে।

সকালের এই তীব্র যানজটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। 


বাসে বসে থাকা এক ক্ষুব্ধ বেসরকারি চাকরিজীবী জানান, দিনের পর দিন সরকার পরিবর্তন হলেও সড়কের মূল নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসগুলো যত্রতত্র যাত্রী না তুলে নিয়ম মেনে লেন ধরে চললে এবং ফ্লাইওভারগামী গাড়িগুলো আগে থেকে নির্দিষ্ট লেন অনুসরণ করলে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীকে এমন ভয়াবহ ভোগান্তির মুখোমুখি হতে হতো না।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  বিমানবন্দর  সড়ক  তীব্র যানজট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: