কর্ণফুলী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে

2026-08-02T09:36:08+00:00
2026-08-02T09:36:08+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কর্ণফুলী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৩৬ এএম 
কর্ণফুলী নদী। সংগৃহীত ছবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের খবরে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, এদিন বিকেল সাভে ৫টার দিকে নদীর পানিতে ভাসমান একটি বস্তা দেখে সন্দেহ জাগলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশ গিয়ে বস্তাটির বাঁধন খুলে এক তরুণীর মরদেহ দেখতে পায়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে গেছে, যার ফলে প্রাথমিক পর্যায়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটির শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের দাগ মেলেনি। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের প্রকৃত পরিচয় উদঘাটন এবং মৃত্যুর আসল রহস্য জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কর্ণফুলী  তরুণী  বস্তাবন্দি  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: