কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহতের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নুর ইসলাম (৫০) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।শনিবার

2026-08-02T09:11:01+00:00
2026-08-02T15:39:06+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহতের অভিযোগ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১১ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৩:৩৯ পিএম
মরদেহ। ছবি : প্রতীকী
কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নুর ইসলাম (৫০) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে আরও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ছোট ভাই হেলালসহ ৩ জনকে আটক করেছে।

নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই তার ওপর হামলার ঘটনা ঘটে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার ভাই হেলালের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ভাই  কোপ  নিহত  অভিযোগ  কুষ্টিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: