রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে সোলাইমান মিয়া (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত

2026-08-02T10:36:47+00:00
2026-08-02T10:49:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১০:৪৯ এএম
প্রতীকী ছবি
রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে সোলাইমান মিয়া (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোলাইমান মিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। পেশায় তিনি একজন আলমারির মিস্ত্রী ছিলেন। 

স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিবেশীর মানবিক বিপদে পাশে দাঁড়াতে গিয়েই করুণ পরিণতির শিকার হন তিনি। স্ট্রোক করা এক প্রতিবেশীকে সন্ধ্যায় ঢাকায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করিয়ে বাসে মুন্সিগঞ্জে ফিরছিলেন সোলাইমান। পথে খবর পান ওই রোগী মারা গেছেন। সংবাদ শুনে বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথে এ দুর্ঘটনা ঘটে। 


যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ ভুইয়া জানান, রাইড শেয়ারিং মোটরসাইকেলে চড়ে ঢাকায় ঢোকার সময় শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে যান চালক। এ সময় বাইকটি নিয়ন্ত্রণ হারালে সোলাইমান রাস্তায় ছিটকে পড়েন এবং পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে পিষ্ট করে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করাসহ চালককে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  কাভার্ডভ্যান  চাপা  মোটরসাইকেল  আরোহী  নিহত 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: