ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল-ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

2026-08-02T11:59:06+00:00
2026-08-02T11:59:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল-ইয়াবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ থেকে ২৪ জন, ওয়ারী থেকে ৪৫ জন, মতিঝিল থেকে ৪০ জন, তেজগাঁও থেকে ৭৯ জন, মিরপুর থেকে ১০১ জন, গুলশান থেকে ৪৪ জন, উত্তরা থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে তিনজনকে আটক করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ২৩০ গ্রাম গাঁজা, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার ও মাদকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ডিএমপি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: