ঢাকা-খুলনা ও ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যাত্রীসেবা বাড়াতে দেশের রেল নেটওয়ার্কে নতুন ট্রেন যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসেই বহরে যুক্ত হতে যাওয়া প্রায়

2026-08-02T18:59:55+00:00
2026-08-02T18:59:55+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকা-খুলনা ও ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পিএম 
প্রতীকী ছবি
যাত্রীসেবা বাড়াতে দেশের রেল নেটওয়ার্কে নতুন ট্রেন যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসেই বহরে যুক্ত হতে যাওয়া প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ দিয়ে প্রথম ধাপে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা করা হচ্ছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানিয়েছেন, নতুন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ঢাকা-গোপালগঞ্জ রুটে একটি কমিউটার ট্রেন চালু এবং ঢাকা-খুলনা ট্রেন সার্ভিস মোংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, জনবল সংকটের কারণে কিছু স্টেশন বন্ধ রয়েছে এবং কয়েকটি ট্রেন সার্ভিসও স্থগিত আছে। নতুন নিয়োগ ও চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার নিয়োগের মাধ্যমে ধাপে ধাপে এসব স্টেশন চালু এবং বন্ধ থাকা ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


রেলওয়ে কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন রেলপথ চালু হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে যমুনা সেতু-পাবনা লাইন, ২০২২ সালে ঢাকা-পদ্মা সেতু রুট এবং ২০২৪ সালে খুলনা-মোংলা রেলপথ চালু হয়। তবে পর্যাপ্ত কোচ না থাকায় এসব রুটে কাঙ্ক্ষিত সংখ্যক ট্রেন পরিচালনা করা সম্ভব হয়নি।

নতুন কোচ যুক্ত হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে নতুন রুটগুলোতে ট্রেন সেবার পরিধিও বাড়বে।

এদিকে, রাজশাহী ও যশোর অঞ্চলের যাত্রীরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে পাঁচটি বিদ্যমান ট্রেনের পুরোনো কোচ পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আন্তঃনগর ট্রেন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: